



কলকাতা। ‘প্রাসাদ নগরী’, ‘কল্লোলিনী তিলোত্তমা’, ‘আনন্দ নগরী’, ‘ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী’-- কত নামেই না ডাকা হয়, কত উপমায় না ভূষিত করা হয় পৃথিবীর পূর্ব গোলার্ধ-র এই মহিমময় মহানগরীটিকে। ঊনবিংশ শতাব্দীতে বাংলা তথা সমগ্র ভারতীয় উপমহাদেশেরই ‘নবজাগরণ’-এর ধাত্রীভূমি ছিল এই স্বর্ণপ্রসূ শহর। একদা সুতানুটি, গোবিন্দপুর ও ডিহি কলকাতা-- এই তিনটি গণ্ডগ্রাম নিয়ে পথ চলা শুরু হয়েছিল যে জনপদের, তিনশো বছরেরও অধিক সময় অতিক্রম করে সে আজ দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির শহর।
এ বই সন্ধান করে সেই প্রাচীন নগরের গলি-ঘুঁজি; খুঁড়ে দেখে শহরের গোপন কথা। প্রাচীন থেকে বর্তমান-- কলকাতার বাণিজ্য থেকে আড্ডা, মন্দির থেকে চার্চ, সঙ্গীত থেকে ক্রীড়াচর্চা, শহরের মাঠ-ঘাট-থিয়েটারের জানা-অজানা গল্প বলে।
-----------------------------
তিলোত্তমার একাল সেকাল
অঙ্কুর গুড়িয়া
৪৫০.০০