



বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা ফুটবল। আর সেই খেলার বিশ্বকাপ হল ‘ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কার্নিভালস অফ দা স্পোটিং ওয়ার্ল্ড’। অলিম্পিকের আসরে ফুটবলের জনপ্রিয়তা লক্ষ করে ফিফার কর্তাব্যক্তিরা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের তীব্র তাগিদ অনুভব করেন। ১৯৩০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও তার অব্যবহিত পরে দু’বার বাতিল হওয়া ছাড়া বলতে গেলে রমরমিয়েই চলছে। প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় প্রতিযোগী দলের ফুটবলারদের সাথে মেতে ওঠেন অগণিত দর্শককুল। পুরোনো রেকর্ড ভেঙে তৈরি হয় নতুন রেকর্ড। খেলা এবং খেলার সাথে সংশ্লিষ্ট কতই না মজাদার ঘটনা ঘটে! সেইসব ঘটনাকে দুই মলাটে ধরার প্রচেষ্টাতেই এই ‘বিশ্বকাপ ফুটবল কুইজ’ বইটির অবতারণা।